ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা

খুলনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

খুলনার ডুমুরিয়ায় স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার মামলার প্রধান আসামি জনি গাজীকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর স্পেশাল কোম্পানি।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৬ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি দল খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজারে অভিযান চালায়। এ সময় স্থানীয় একটি চায়ের দোকান থেকে ডুমুরিয়া থানার হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর পলাতক আসামি জনি গাজীকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জনি গাজী ও নিহত বিথি আক্তার স্বামী-স্ত্রী ছিলেন। গত ৫ মে পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জনি গাজী ঘরে থাকা পেট্রোল বিথি আক্তারের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।

বিথি আক্তারের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা অপু গাজী বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত জনি গাজীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডুমুরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা

খুলনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

আপডেট সময় : ০১:৩২:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬