ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সশস্ত্র বাহিনী দিবস - ২০২৬

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ৪৪ বার পঠিত

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সংবর্ধনা দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান এবং মুক্তিযুদ্ধে আত্মত্যাগ ও সাহসিকতার স্মৃতিকে গভীর সম্মানের সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

সশস্ত্র বাহিনী দিবস - ২০২৬

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৬:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬