ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র

গ্রিন ও ক্লিন সিটি হিসেবে রাজশাহীর ভূয়সী প্রশংসা

রাজশাহী সংবাদদাতা
  • আপডেট সময় : ০৬:৫১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ৩২ বার পঠিত

গ্রিন ও ক্লিন সিটি হিসেবে রাজশাহীর ভূয়সী প্রশংসা করেছেন নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র শার্লট বেকম্যান ফিনস্ট্যাড। একই সঙ্গে রাজশাহী ও ক্রিস্টিয়ানস্যান্ড শহরের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি ও নগর উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে নগর ভবনে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব বিষয় উঠে আসে।

সাক্ষাৎকালে দুই শহরের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই শহরের অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

বৈঠকে রাজশাহী ও ক্রিস্টিয়ানস্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় রাজশাহীকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগের প্রশংসা করেন ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র। সাক্ষাৎকালে দুই শহরের প্রতিনিধিরা পরস্পরের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

এ সময় ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের অ্যাডভাইজর ওডা ওলাইন ওমডাল, ক্রিস্টিয়ানস্যান্ড-রাজশাহী ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড্যাগ কিউলফভিগে, ক্রিস্টিয়ানস্যান্ড সিটি স্কুলের সিনিয়র অ্যাডভাইজর জন আইনার কোভাম, স্ট্রমী ফাউন্ডেশনের চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সিনিয়র অ্যাডভাইজর কিয়ালস্টেইন মেলহুস ভেনাস, স্ট্রমী ফাউন্ডেশনের সিনিয়র অ্যাডভাইজর ও এশিয়ার প্রোগ্রাম ম্যানেজার ক্রিস্টিয়ান নিউম্যান, স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভূঁইয়া, রাজশাহী-ক্রিস্টিয়ানস্যান্ড ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড. শিখা বিশ্বাস এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এবং নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দীন আরজুসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র

গ্রিন ও ক্লিন সিটি হিসেবে রাজশাহীর ভূয়সী প্রশংসা

আপডেট সময় : ০৬:৫১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬