ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৯:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ৪৭ বার পঠিত

চট্টগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানও সেখানে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে সারোয়ার আলমগীর আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে সারোয়ার আলমগীরের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ প্রজ্ঞাপন প্রকাশিত হয়।

এরও আগে একই দিন সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে আদালত বলেন, সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই। আদালতের এ সিদ্ধান্তের পরই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে এবং সন্ধ্যায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

ট্যাগস :

চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

আপডেট সময় : ০৯:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬