ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

চলন্ত মোটরসাইকেল থামিয়ে ক্লিনিক ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ১২:০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ৬৭ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকায় চলন্ত মোটরসাইকেল থামিয়ে কালাম (৩৮) নামে এক ক্লিনিক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১০ জুন) রাতে এ হামলার ঘটনা ঘটে। আহত কালাম নড়াগাতী থানার মাউলি ইউনিয়নের কাঠাধুরা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কালাম লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি কাঠাধুরায় ফিরছিলেন। পথে দিঘলিয়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে ঘটনাস্থল ত্যাগ করে।

হামলার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

ট্যাগস :

চলন্ত মোটরসাইকেল থামিয়ে ক্লিনিক ব্যবসায়ীকে কুপিয়ে জখম

আপডেট সময় : ১২:০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬