ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুড়ামনকাটিতে সাবেক ফুটবলারদের স্মরণে প্রীতি ম্যাচ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১০ বার পঠিত

যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে সাবেক ফুটবল খেলোয়াড়দের স্মরণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ছাতিয়ানতলা-চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘আব্দুল ওয়াদুদ লাল ফুটবল একাডেমি’ ও ‘বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সরদার ফুটবল একাডেমি’র যৌথ উদ্যোগে এ ম্যাচের আয়োজন করা হয়।

খেলাকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শত শত দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। টানটান উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়। খেলায় সৈনিক ক্লাবের খেলোয়াড় মান্নাফ রাব্বিও অংশ নেন।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক খুলনা নিউজপ্রিন্ট মিলসের ফুটবলার আব্দুল হান্নান, আব্দুল ওয়াদুদ লাল ফুটবল একাডেমির পরিচালক মান্নাফ রাব্বি, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সরদার ফুটবল একাডেমির পরিচালক তৌহিদ আহমেদ ফিট্টু, ইউনিয়ন বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক হায়দার আলী, শরিফুল ইসলাম, কামরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, সাবেক ফুটবলারদের অবদান স্মরণ, নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকার ক্রীড়াঙ্গনে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

ট্যাগস :

চুড়ামনকাটিতে সাবেক ফুটবলারদের স্মরণে প্রীতি ম্যাচ

আপডেট সময় : ১১:৩২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬