ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় র‍্যাবের অভিযানে ১৩০ বোতল মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ৪৩ বার পঠিত

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ১৩০ বোতল অবৈধ মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।

র‍্যাব এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‍্যাব নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার জীবননগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৭২ বোতল স্কাফ সিরাপ ও ৫৮ বোতল উইনকেরেক্স উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার অভিযোগে  মিজানুর রহমান ওরফে মিজু (৫০)কে গ্রেফতার করা হয়। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পুরাতন তেতুলিয়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। গ্রেফতারের সময় উদ্ধার হওয়া মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়।

র‍্যাব-৬-এর সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে চুয়াডাঙ্গার জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গায় র‍্যাবের অভিযানে ১৩০ বোতল মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১০:২৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬