ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

চৌগাছায় রাজনৈতিক বিরোধে আহত জুয়েল রানার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ১১৫ বার পঠিত

যশোরের চৌগাছা উপজেলায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত জুয়েল রানা (৪০) মারা গেছেন। তিনি উপজেলার মুক্তদাহ গ্রামের ওদুদ খন্দকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চৌগাছা উপজেলার মুক্তদা মোড়ে রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল রানার সঙ্গে একই এলাকার কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউসুফ, কাশেম, বাবুসহ আরও ৫–৬ জন তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

মারধরের ঘটনায় জুয়েল রানার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তার দুই পা হাঁটুর নিচ থেকে ভেঙে যায় বলে জানা গেছে। পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টা ২৫ মিনিটে তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ করছে বলে জানা গেছে।

ট্যাগস :

চৌগাছায় রাজনৈতিক বিরোধে আহত জুয়েল রানার মৃত্যু

আপডেট সময় : ০১:২৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬