ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জননিরাপত্তায় দেশজুড়ে নিরাপত্তা বলয়, মাঠে ৪২ প্লাটুন আনসার

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ৪৬ বার পঠিত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও মহাসড়কের নিরাপত্তায় নতুন করে আরও ২০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে দেশের সাত জেলায় মোট ৪২ প্লাটুন আনসার ব্যাটালিয়নের সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নির্ধারিত স্থানগুলোতে নতুন করে সদস্য মোতায়েন করা হয়। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা ও মোতায়েন পরিকল্পনা অনুযায়ী গাজীপুর, গোপালগঞ্জ, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মোতায়েন পরিকল্পনা অনুযায়ী, গাজীপুরের শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ মহাসড়কে ১৩ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও শালনাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে তাঁদের মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অপতৎপরতা প্রতিরোধে তাঁরা কাজ করছেন।

নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য চাষাঢ়া মোড়, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, উডেন ব্রিজ, বিসিক ও কাঁচপুর ব্রিজের পূর্ব ঢালসহ গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন। গোপালগঞ্জে মোতায়েন রয়েছেন ৮ প্লাটুন সদস্য।

এ ছাড়া খুলনায় ৪ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন এবং শরীয়তপুরে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়নের সদস্য মোতায়েন করা হয়েছে। এসব জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আনসার বাহিনী জানায়, মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। তাঁদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও জনবান্ধব আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

মোতায়েন কার্যক্রমের সার্বিক পরিকল্পনা, তদারকি ও সমন্বয়ে সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন অধিনায়কসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজ করছেন।

বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল এবং শিল্পকারখানায় উৎপাদনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় আনসার সদস্যরা প্রস্তুত রয়েছেন।

ট্যাগস :

জননিরাপত্তায় দেশজুড়ে নিরাপত্তা বলয়, মাঠে ৪২ প্লাটুন আনসার

আপডেট সময় : ০৯:৩৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬