ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সুনামির আশঙ্কায় সতর্কতা জারি

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ৮ বার পঠিত

জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সর্বোচ্চ ১ মিটার উচ্চতার সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ)। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমামোতো প্রিফেকচারের উপকূলসংলগ্ন সমুদ্র এলাকায়। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, সুনামি সতর্কতা জারির পর কয়েকটি উপকূলীয় এলাকায় ১ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দেশটির কর্তৃপক্ষ।

ভূমিকম্পের পর জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দ্রুত ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ, উদ্ধার কার্যক্রম জোরদার এবং মানুষের জীবন রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কুমামোতো প্রিফেকচার ছাড়াও নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি অঞ্চলে জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে গত ২৫ জুন জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তবে ওই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পপ্রবণ দেশ জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এর আগে ২০১১ সালে দেশটিতে ৯ দশমিক ০ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে। ওই দুর্যোগে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন। একই ঘটনায় ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিপর্যয় ঘটে।

ট্যাগস :

সুনামির আশঙ্কায় সতর্কতা জারি

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প

আপডেট সময় : ০৯:৫৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬