ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১২:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৫৪ বার পঠিত

জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। শুক্রবার (১২ জুন) রাত দেড়টায় সিলেট নগরের সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার সকালে তার জামাতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পরিবার সূত্রে জানা যায়, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত মে মাসে তিনি পক্ষাঘাতে (প্যারালাইসিস) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসায় কিছুটা উন্নতি হলেও শুক্রবার দিনের শুরু থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে রাত দেড়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেল ৪টায় সিলেটের কানাইঘাট উপজেলার তার প্রতিষ্ঠিত তালবাড়ি মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। রাজনৈতিক জীবনে ফরিদ উদ্দিন চৌধুরী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সিলেট-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জামায়াতে ইসলামীর সিলেট জেলা আমির এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রাজনীতির পাশাপাশি শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। নিজ এলাকা কানাইঘাটের তালবাড়িতে তিনি একটি ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এছাড়া সিলেট নগরের মিরাবাজার জামেয়া স্কুল অ্যান্ড কলেজ, আল-আমিন জামেয়া স্কুল, পাঠানটুলা কামিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় তিনি সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস :

জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

আপডেট সময় : ১২:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬