ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিকরগাছা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঐতিহ্যবাহী বি এম হাই স্কুল মাঠে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবাসহ মোট ২৭টি ইভেন্টে উপজেলার ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক এম সাইফুল্লাহ। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। হ্যান্ডবলে ছাত্র বিভাগে লাউজানি এন এম মাধ্যমিক বিদ্যালয় এবং ছাত্রী বিভাগে আলিমুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়। কাবাডিতে ছাত্র বিভাগে কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় এবং ছাত্রী বিভাগে অমৃতবাজার মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

দাবায় মধ্যম বালিকা বিভাগে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ঋষি দাস, বালক বিভাগে এম এল মডেল হাই স্কুলের রিয়াজুল ইসলাম রিয়াদ, বড় বালক বিভাগে আলাউদ্দিন মডেল হাই স্কুলের আরিফুল ইসলাম রনি এবং বালিকা বিভাগে সম্মিলনী বালিকা বিদ্যালয়ের শ্বেতা সরকার চ্যাম্পিয়ন হয়। সাঁতারের ১০০ মিটার মুক্ত সাঁতারে ছাত্র বিভাগে বড় সোনাকুড় দাখিল মাদ্রাসার তাহসিল আহমেদ, ১০০ মিটার চিত সাঁতারে বেজিয়াতলা দাখিল মাদ্রাসার জাহিন হোসেন, ১০০ মিটার বুক সাঁতারে মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের রিফাত হোসেন এবং ১০০ মিটার প্রজাপতি সাঁতারে বি এম হাই স্কুলের আলিফ হোসেন চ্যাম্পিয়ন হয়। এছাড়া বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে ৫০ ও ১০০ মিটার মুক্ত, চিত, বুক ও প্রজাপতি সাঁতারের বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম এবং স্বাগতিক বি এম হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নাজমুল আলম। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা স্কাউটসের কমিশনার ইসমাইল হোসেন সোহাগ, বেজিয়াতলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দীন ইসলাম, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম, বালিয়া-গৌরসুটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আমিনুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে বি এম হাই স্কুল মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

ট্যাগস :

ঝিকরগাছায় গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬