ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

ঝিকরগাছায় চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ৭৩ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে ঝিকরগাছা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা অচেতন অবস্থায় ইজিবাইক চালক মো. কোমিরুল (৪০)কে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, কোমিরুল শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামের শাজাহান বিশ্বাসের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক। ঘটনার দিন বেলা ২টার দিকে পুলিশ পরিচয়ে কোমিরুলের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। ফোনে জানানো হয়, কোমিরুল ঝিকরগাছা রেলস্টেশনে অচেতন অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তবে ওই সময় তার ইজিবাইক ও মোবাইল ফোন পাওয়া যায়নি।

ভুক্তভোগীর চাচাতো ভাই মেহেদী হাসান বলেন, ঘটনাটি পরিকল্পিত হতে পারে। প্রতারক চক্র ফোন করে বিভ্রান্ত করার পর ইজিবাইক নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের ধারণা, চেতনানাশক ব্যবহার করে তাকে অচেতন করার পর ইজিবাইক ছিনতাই করা হয়।

এ বিষয়ে ঝিকরগাছা থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

ট্যাগস :

ঝিকরগাছায় চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই

আপডেট সময় : ১০:২৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬