ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আলোচনা সভা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ১৫ বার পঠিত

সারাদেশের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব-২০২৬ নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে পালন উপলক্ষে যশোরের ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা ঝিকরগাছা উপজেলাব্যাপি হাজার বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় হিন্দু-মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেকার সামাজিক সৌহার্দ্য-সম্প্রীতি, ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে বলেন, এখানে শারদীয় দুর্গোৎসবসহ কখনো কোন ধর্মীয় অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বরং পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতির মধ্যে দিয়ে সবাই নিজ নিজ ধর্ম, আচার অনুষ্ঠান নিরাপদে নির্বিঘ্নে উৎসব আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে আসছে।

এবারের দুর্গাপূজাও ৫৯টি পূজা মণ্ডপে সকলের সহযোগিতায় আরম্বরপূর্ণ অনুষ্ঠান ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই সফল পরিসমাপ্তি ঘটবে বলে আশা প্রকাশ করেন।

রবিবার (৪ অক্টোবর) সকালে থানার চত্বরে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাভারন সার্কেলের সিনিয়র এএসপি আরিফ হোসেন।

তিনি দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে পালনের সকল প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে উল্লেখ করে বলেন,কোন প্রকার গুজবে কান দেয়া যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টির ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সত্য মিথ্যা তথ্য যাচাই করতে হবে। আমরা এই বিষয়ে সজাগ থাকবো। আমাদের গোয়েন্দা সংস্থার লোকজন সাদা পোশাকে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। কোনো গুজবে বিভ্রান্ত হওয়া যাবেনা।

তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই দিয়ে মিথ্যা সংবাদ তৈরি, প্রচার বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য অপপ্রচারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জ্যেষ্ঠ নেতা মোতর্জা এলাহী টিপু।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন সুজন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাস্টার মকিম উদ্দিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক মীর আফরোজ মনাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মন্দির কমিটির নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।

ট্যাগস :

ঝিকরগাছায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আলোচনা সভা

আপডেট সময় : ০৪:৪০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬