ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত তিন পার্বত্য জেলা

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৮:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / ৫৯ বার পঠিত

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের তিন পার্বত্য জেলা—বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত রয়েছে। পাহাড় ধসে বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পানিবন্দি মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্যসংকট, আর কর্মহীন হয়ে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

শুক্রবার (১০ জুলাই) সংশ্লিষ্ট প্রশাসন জানায়, বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল এখনও পানির নিচে রয়েছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। বন্ধ রয়েছে বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ, ফলে যাতায়াত ও পণ্য পরিবহনে চরম ভোগান্তি তৈরি হয়েছে।

সবচেয়ে বেশি সংকটে পড়েছেন দিনমজুর, কৃষক ও জুমচাষিরা। টানা বৃষ্টি ও বন্যার কারণে তাদের স্বাভাবিক কর্মজীবন স্থবির হয়ে পড়েছে। পানিবন্দি লক্ষাধিক মানুষ খাদ্যসংকটে ভুগছেন। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি দুর্গম এলাকায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছে।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড় ধসে প্রায় তিন কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় খাগড়াছড়ির দীঘিনালা হয়ে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এছাড়া রাঙ্গামাটি-খাগড়াছড়ি, রাঙ্গামাটি-মহালছড়ি, রাঙ্গামাটি-লংগদু, রাঙ্গামাটি-বাঘাইছড়ি এবং রাঙ্গামাটি-রাজস্থলী-বান্দরবান সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকা, সড়ক ও হাটবাজার জলমগ্ন হয়ে পড়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে দিন কাটাচ্ছেন। অনেক এলাকায় স্বাভাবিক জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।

এদিকে প্রবল বৃষ্টির কারণে পর্যটন কেন্দ্র সাজেকে আটকে পড়া পাঁচ শতাধিক পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনার কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিস্থিতির অবনতি বিবেচনায় প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সমন্বিত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে নদীর পানির স্তর ও পাহাড় ধসের ঝুঁকি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

ট্যাগস :

বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত তিন পার্বত্য জেলা

আপডেট সময় : ০৮:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬