ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার
তদন্তে পুলিশ

ডাকবাংলো থেকে মা ও দুই কন্যার মরদেহ উদ্ধার

বরগুনা সংবাদদাতা
  • আপডেট সময় : ০৬:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ৭৮ বার পঠিত

বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল চারটার দিকে ডাকবাংলোর দুটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন বরগুনা শহরের কালিবাড়ি এলাকার দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রানী (৩৪), তার কন্যা আরাধ্য বিশ্বাস (১২) এবং অনুরাধা বিশ্বাস (৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা পরিষদ ডাকবাংলোর তৃতীয় তলার একটি কক্ষে অবস্থান করছিলেন ইতি রানী ও তার দুই সন্তান। বিকেলে দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ডাকবাংলোর অন্যান্য কর্মচারীরা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি কক্ষ থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহত ইতি রানী জেলা পরিষদ ডাকবাংলোতে ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যার ঘটনা, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতদের স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

তদন্তে পুলিশ

ডাকবাংলো থেকে মা ও দুই কন্যার মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬