ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় সরকারি জমির মাটি কাটার অভিযোগে জরিমানা

খুলনার ডুমুরিয়ায় অবৈধভাবে সরকারি জায়গার মাটি কাটার অপরাধে রফিকুল ইসলাম ফকির নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ জুন) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ‘পাঁচপোতা নায়ক স্থান’ এলাকায় অভিযান পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। এ সময় অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে আটক করা হয় রফিকুল ইসলাম ফকিরকে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুনরায় মাটি কাটার সময় অভিযুক্তকে আটক করা হয়। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অপরাধ স্বীকার করায় রফিকুল ইসলাম ফকিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

এ বিষয়ে অমিত কুমার বিশ্বাস বলেন, সরকারি সম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। তিনি আরও জানান, ডুমুরিয়া উপজেলায় যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে এ ধরনের অবৈধ মাটি কাটা কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ডুমুরিয়ায় সরকারি জমির মাটি কাটার অভিযোগে জরিমানা

আপডেট সময় : ০৯:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬