ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

শেখ মাহতাব হোসেন
  • আপডেট সময় : ০৪:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ৬৮ বার পঠিত

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত দ্বিবার্ষিক কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব ও ক্লাবের চাবি হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ এরশাদ।

এর আগে গত ২১ নভেম্বর দিনব্যাপী উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে কাজী আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে শেখ মাহাতাব হোসেন নির্বাচিত হন।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি সাব্বির ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক খান মহিদুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক এস রফিক, সাংগঠনিক সম্পাদক দীপ্তিমান বাপ্পি, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান লিটন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রশিদ বাচ্চু। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. আজহারুল ইসলাম, এফএম মনির হোসেন ও আরিফুজ্জামান নয়ন।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি কাজী আব্দুল্লাহ বলেন, প্রেসক্লাবের সদস্যরা যে আস্থা ও ভালোবাসা নিয়ে তাঁকে সভাপতি নির্বাচিত করেছেন, তার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন। বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে ডুমুরিয়ার মানুষের কথা, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরাই হবে তাঁদের মূল লক্ষ্য। প্রেসক্লাবের ঐক্য ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন বলেন, এ বিজয় প্রেসক্লাবের সব সদস্যের। নবীন ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে সংগঠনকে আরও গতিশীল ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণ, পেশাগত নিরাপত্তা এবং কাজের পরিবেশ উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

প্রধান নির্বাচন কমিশনার এম এ এরশাদ বলেন, নির্ধারিত সময়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটি ডুমুরিয়ার সাংবাদিকতা ও জনস্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সহকারী নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন আকুঞ্জি ও এনামুল বাসার টিটো উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, বিলায়েত হোসেন, শেখ জাহিদুর রহমান বিপ্লবসহ সদস্য আব্দুল লতিফ মোড়ল, আব্দুর রশিদ এলিন, অরুণ দেবনাথ, আশরাফুল আলম, মাহাবুবুর রহমান, সুব্রত ফৌজদার, মোক্তার হোসেন ও সোহেল আহমদ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ডুমুরিয়া প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

আপডেট সময় : ০৪:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬