ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে সচেতনতামূলক র‍্যালি

ইয়ার আলী শেখ
  • আপডেট সময় : ০৭:২৭:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ৪৩ বার পঠিত

দেশব্যাপী ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে গোপালগঞ্জে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে কর্মসূচির সমাপ্তি ঘটে।

জেলা প্রশাসনের আয়োজনে এবং গোপালগঞ্জ পৌরসভার বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. কে এম বাবর। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফ উজ জামান, হাবীবুল্লাহ, বিশ্বজিৎ কুমার পাল, অনিরুদ্ধ দেব রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা। র‍্যালিতে রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, স্কাউটস, নার্স, পরিচ্ছন্নতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান বলেন, প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এ র‍্যালির আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। তাই রোগটি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, ডেঙ্গুর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই; এ রোগে উপসর্গভিত্তিক চিকিৎসা দেওয়া হয়। তাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা। তিনি বলেন, যেসব স্থানে এডিস মশার প্রজনন হয় সেগুলো চিহ্নিত করে ধ্বংস করতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি সরকারি উদ্যোগে মশক নিধন কার্যক্রমও জোরদার করা হবে।

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :

ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে সচেতনতামূলক র‍্যালি

আপডেট সময় : ০৭:২৭:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬