সংবাদ শিরোনাম :
ঢাকাসহ দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ভুটান
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১২:৪৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ৯২ বার পঠিত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রোববার রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ১১টা ৩৬ মিনিটে হওয়া এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেমের তথ্য অনুযায়ী, ভুটানের পুনাখা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের কম্পন ভুটানের পাশাপাশি বাংলাদেশ, ভারত, নেপাল ও চীনের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।
তবে এ ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ট্যাগস :


























