ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ভোগ কমল চার হাজার মানুষের

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের উদ্যোগে মাইনী নদীতে বাঁশের সাঁকো

খাগড়াছড়ি সংবাদদাতা
  • আপডেট সময় : ০৪:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৪৫ বার পঠিত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাহাড়ি জনপদে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছেন হিল ভিডিপি সদস্যরা। মাইনী নদীর ওপর স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণের ফলে চারটি গ্রামের প্রায় চার হাজার মানুষের নদী পারাপারের ভোগান্তি কমেছে।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের পাকুইজ্জাছড়ি লক্ষিকুমার কারবারি পাড়ায় মাইনী নদীর ওপর সাঁকোটি নির্মাণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীর ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে চারটি গ্রামের বাসিন্দাদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী ও সাধারণ মানুষকে নদী পারাপারে পড়তে হতো বিপাকে। জরুরি প্রয়োজনে নদী পার হওয়াও ছিল বেশ কষ্টসাধ্য। এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন হিল ভিডিপি সদস্যরা।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হকের উৎসাহে এবং হিল ভিডিপি এপিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে বেতছড়ি ১, ২ ও ৩ নম্বর প্লাটুনের সঞ্জীবন প্লাটুনভুক্ত সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সাঁকো নির্মাণের উদ্যোগ নেন। তাঁদের সম্মিলিত স্বেচ্ছাশ্রমে নির্মিত হয় বাঁশের এই সাঁকো।

সাঁকো নির্মাণকাজে অংশ নেন হিল ভিডিপি হাবিলদার হেলাল মিয়া ও আলম মিয়া। এ ছাড়া হিল ভিডিপি সদস্য সিরাজুল ইসলাম, আবু হানিফ, মো. শাজাহান মিয়া, শেকু মন্ডল ও আবদুল কাদেরসহ স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সাঁকোটি নির্মাণের ফলে চারটি গ্রামের মানুষের নদী পারাপার অনেক সহজ হবে। বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি প্রয়োজনে রোগীদের চলাচলে ভোগান্তি কমবে।

স্থানীয়দের মতে, এটি শুধু একটি বাঁশের সাঁকো নির্মাণ নয়; বরং পাহাড়ি জনপদে মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন তাঁরা।

ট্যাগস :

দুর্ভোগ কমল চার হাজার মানুষের

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের উদ্যোগে মাইনী নদীতে বাঁশের সাঁকো

আপডেট সময় : ০৪:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬