ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ শিক্ষকে ৫০০ শিক্ষার্থীর পাঠদান

দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষক সংকট

জাহাঙ্গীর আলম সুজন, খাগড়াছড়ি
  • আপডেট সময় : ১০:৩৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ৪৭ বার পঠিত

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট বিরাজ করছে। একসময় ২১ জন শিক্ষকের কর্মতৎপরতায় সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষক রয়েছেন মাত্র তিনজন। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ৫০০ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়টি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে সরকারিকরণ করা হয়। দীর্ঘদিন ধরে শিক্ষকস্বল্পতা না থাকলেও ২০১৮ সাল থেকে বিদ্যালয়টিতে শিক্ষক সংকট দেখা দেয়। সময়ের সঙ্গে সংকট আরও প্রকট হয়েছে। ২০২৬ সালে এসে শিক্ষকসংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র তিনজনে

২০১৮ সাল থেকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন অনুপ চন্দ্র দাস। তিনি বলেন, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৫০০ শিক্ষার্থীর পাঠদান মাত্র তিনজন শিক্ষক দিয়ে পরিচালনা করা মোটেও সম্ভব নয়। এতে নিয়মিত পাঠদানসহ শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক নিয়োগ ও পদায়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

৩ শিক্ষকে ৫০০ শিক্ষার্থীর পাঠদান

দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষক সংকট

আপডেট সময় : ১০:৩৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬