ভোজগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন ফিরোজ আহমেদ লাল্টু
- আপডেট সময় : ০৬:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ৪৪ বার পঠিত

যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফিরোজ আহমেদ (লাল্টু)।
রবিবার (১১ অক্টোবর) সকালে বিদ্যালয়ের ক্লাস রুমে এসএমসির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোজগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু।
এসময় উপস্থিত ছিলেন, কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ইসরাত জাহান। সিনিয়র শিক্ষক ইউনুস আলী, হাফিজুর রহমান জামজামি ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ, যুবদল নেতা রিপন হোসেন, লাভলু হোসেন, দেলোয়ার হোসেন, রবিউল ইসলাম, ছাত্রনেতা স্বাধীন হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিক্কা খান। নবগঠিত ১২ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যাক্তিবর্গরা।


























