ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১০:২৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩ বার পঠিত

দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান শুরু হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

তিন মাসব্যাপী এ অভিযানের আওতায় দেশের বিভিন্ন এলাকায় সংশ্লিষ্ট সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হবে।

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগস :

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

আপডেট সময় : ১০:২৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬