ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হামে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১৭৯

হামের উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের মধ্যে একজন সুনামগঞ্জ, একজন কুষ্টিয়া এবং একজন ময়মনসিংহ জেলার বাসিন্দা। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭৯ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গে ৪৯৮ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর আরও ৯০ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশে হামে ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৭২ হাজার ৭০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৫৭ হাজার ৯০২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৩ হাজার ৭২২ শিশু। এ ছাড়া ১৫ মার্চ থেকে দেশে ৯ হাজার ৯৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশে হামে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১৭৯

আপডেট সময় : ০৬:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬