ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
স্ট্যাম্প-চেক উদ্ধার

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার

সারোয়ার হোসেন অপু, নওগাঁ
  • আপডেট সময় : ০১:৪০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ বার পঠিত

নওগাঁয় ব্ল্যাকমেইলিং ও হানিট্র্যাপ চক্রের মূলহোতাসহ চার সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারদের মধ্যে একজন নারী রয়েছেন। অভিযানে এক স্কুলশিক্ষককে জিম্মি করে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার একটি চেক উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকার এক স্কুলশিক্ষকের সঙ্গে পূর্বপরিচিত একই গ্রামের মোছাঃ চামেলি আক্তার মিলির গত ২৫ আগস্ট বিকেলে ফোনে কথা হয়। জরুরি কথা বলার কথা বলে মিলি ওই শিক্ষককে নওগাঁ শহরের নিজ বাসায় ডেকে নেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শিক্ষক সেখানে পৌঁছালে মিলি ও তার সহযোগীরা তাকে ঘরে আটকে ফেলেন। পরে মারধরের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। একপর্যায়ে তাকে জিম্মি করে ৩০০ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর এবং ২ লাখ টাকার একটি চেকে স্বাক্ষর করিয়ে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষক নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। পরে নওগাঁর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রটির চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি পূর্বপাড়ার মৃত হামিদুর রহমানের স্ত্রী চামেলী আক্তার মিলি (৪৫), আত্রাই উপজেলার বেড়াহাসন গ্রামের নান্টু প্রামাণিকের ছেলে রাকিব হাসান (২৯), বদলগাছি উপজেলার নিহনপুর পূর্বপাড়ার সেকান্দর আলীর ছেলে সোহরাব হোসেন (২৬) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ফুটানিগঞ্জ গ্রামের সামসুল ইসলামের ছেলে নাঈম হোসেন (২৫)।

নওগাঁ সদর থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা একটি আন্তঃউপজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে নানা কৌশলে মানুষকে প্রলোভিত করে নির্জন স্থানে ডেকে আনত। পরে আপত্তিকর ছবি তুলে অথবা ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিত বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

স্ট্যাম্প-চেক উদ্ধার

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০১:৪০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬