ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ভ্যানচালক একলাসের মরদেহ উদ্ধার Logo কালিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা Logo নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন Logo শার্শায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত Logo কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়াকে সমাহিত Logo শার্শায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি Logo শিপ্রা ঘোষ হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo কাভার্ডভ্যানে মিলল ২২৫৭ বোতল নিষিদ্ধ সিরাপ, গ্রেপ্তার ২ Logo রামপালে শেখ আহাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উপলক্ষে বিএসপির সাহিত্যসভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ৪৬ বার পঠিত

নজরুলবর্ষ, ৩৬ জুলাই এবং বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) ২৬১তম সাহিত্যসভা উপলক্ষে যশোরে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় যশোর শহরের পোস্ট অফিসপাড়ায় বিএসপির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।

৩৬ জুলাইয়ের তাৎপর্য নিয়ে আলোচনা করেন অধ্যক্ষ ও কবি ড. শাহনাজ পারভীন, কবি ও গীতিকার এডিএম রতন এবং কবি মনিরুজ্জামান। কবি নজরুল ইসলামের জন্মভিটা চুরুলিয়ার সংগ্রহশালা ও তাঁর শৈশবজীবন নিয়ে আলোচনা করেন কবি এমএ কাসেম অমিয়। কবি কাসেদুজ্জামান সেলিমের স্ত্রী ফিরোজা জামান মিনির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কবি গাজী শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন কবি অরুণ বর্মন, রাশিদা আখতার লিলি ও কবি সুরাইয়া শরীফ। বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন কুতুব উদ্দীন বিশ্বাস ও আতিয়ার রহমানসহ সংগঠনের অন্যান্য কবি ও সাহিত্যপ্রেমীরা।

সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য ও মানবতার দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে সাহিত্য-সংস্কৃতির মাধ্যমে ধারণ করার আহ্বান জানান তাঁরা।

ট্যাগস :

নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উপলক্ষে বিএসপির সাহিত্যসভা

আপডেট সময় : ১১:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬