যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদের ২৬২তম মাসিক সাহিত্যসভা
- আপডেট সময় : ১০:২৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৬ বার পঠিত

যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) ২৬২তম মাসিক সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে যশোর শহরের পোস্ট অফিসপাড়ায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সাহিত্যসভার আয়োজন করা হয়।
বিএসপির সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য কবি অরুণ বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএসপির আজীবন সদস্য ড. শাহনাজ পারভীন, এসএম আলমগীর কাইয়ুম ও কবি রাশিদা আখতার লিলি।
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান ও কবি শাহরিয়ার সোহেল। অনুষ্ঠানে ‘নজরুল সাহিত্য, ইসলাম ও সর্বজনীনতা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন কবি শাহরিয়ার সোহেল।
প্রবন্ধ পাঠের পর এর ওপর প্রতিক্রিয়া ব্যক্ত করেন কবি হোসাইন নজরুল হক ও সায়েমা আক্তার। পরে সভায় কবিতা পাঠ ও সাহিত্যবিষয়ক আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, আতিয়ার রহমান, সুরাইয়া শরীফ, কুতুব উদ্দিন বিশ্বাস, সঞ্জয় নন্দী, হোসাইন নজরুল হক, অ্যাডভোকেট মাহমুদা খানম, ভদ্রাবতী বিশ্বাস, মো. জামিল রহমান, ডা. অমল কান্তি সরকার, সীমান্ত বসু, এমএ কাসেম অমিয়, সানজিদা ফেরদৌস, আমিমুল ইসলাম ও শরীফ হোসেন ধীমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সাহিত্যসভায় নজরুলের সাহিত্যকর্ম, ইসলামি ভাবধারা এবং তাঁর সৃষ্টির সর্বজনীন আবেদন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কবিতা পাঠ ও সাহিত্যচর্চার মধ্য দিয়ে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।


























