ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নড়াইলে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৬:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ৭৪ বার পঠিত

“খেলা হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়াপঞ্জি ২০২৫-২৬ অনুযায়ী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসার বি. এম. সাজিন ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির। বিশেষ অতিথি ছিলেন নড়াইল প্রেসক্লাবের সম্পাদক মাহাবুবুর রশীদ লাভলু এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মো. আল আমিন। এছাড়া বিভিন্ন ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির বলেন, কাবাডি প্রতিযোগিতাটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও নড়াইল সদর উপজেলার পক্ষ থেকে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

প্রতিযোগিতার ফাইনালে বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয় ২৬-২২ পয়েন্টে এলএনজি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :

নড়াইলে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬