বেনাপোলে নাশকতা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ২১ বার পঠিত

যশোরের বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে নাশকতা মামলার এক আসামি ও মাদকদ্রব্যসহ আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন স্বেচ্ছাসেবক লীগ নেতা। অপরজনের কাছ থেকে ইয়াবা ও ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগমারী এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৭) এবং ভবারবেড় এলাকার সামাদ হোসেন। জাহাঙ্গীর আলম বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (৯ অক্টোবর) তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ আটক ব্যক্তির কাছ থেকে ৫ পিস ইয়াবা ও ১৪ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশাফ হোসেন বলেন, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। নাশকতা ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না; আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।























