ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ইউপি মেম্বার লাঞ্ছিত

নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০১:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মানসুর মোল্যা (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে হাসিব মোল্যা (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নূর ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন। একই বিরোধের জেরে ইউপি সদস্য কাসেদ মোল্যাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত হাসিব পলাতক রয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কদমতলা ত্রি-মোহনার মোড়ের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত মানসুর মোল্যা কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। অভিযুক্ত হাসিব একই গ্রামের লিপটন মোল্যার ছেলে।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাসেদ মোল্যার সঙ্গে তার বংশীয় হাসিব মোল্যার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাসিব ইউপি সদস্য কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ করা হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার রাত ১০টার দিকে হাসিব কদমতলা ত্রি-মোহনার মোড়ের একটি দোকানে যান। সেখানে কাসেদ মোল্যার চাচাতো ভাই মানসুর মোল্যা ও নূর ইসলাম তার কাছে কাসেদের গায়ে হাত তোলার কারণ জানতে চান। এ সময় হঠাৎ হাসিব ধারালো অস্ত্র বের করে মানসুর ও নূর ইসলামকে কোপাতে শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

এতে মানসুর গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে পৌঁছালে তিনি মারা যান। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ইউপি সদস্য কাসেদ মোল্যা বলেন, হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে মাদকসেবন করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে আমাকে লাঞ্ছিত করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছে।

নিহত মানসুর মোল্যার মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ট্যাগস :

ইউপি মেম্বার লাঞ্ছিত

নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০১:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬