ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

“খেলাই হোক পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়াপঞ্জি ২০২৫-২৬ অনুযায়ী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (২ জুন) লোহাগড়া উপজেলা পরিষদ পুকুরে জেলা ক্রীড়া অফিস, নড়াইলের উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা বি. এম. সাজিন ইসরাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস. এম. হায়াতুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার তরুণ খেলোয়াড়দের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশেই নয়, ভবিষ্যতে পেশাগত জীবন গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জনের আহ্বান জানান।

আয়োজকরা জানান, মাসব্যাপী এ সাঁতার প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করবে। প্রশিক্ষণের মাধ্যমে নতুন সাঁতারু তৈরি ও পানিতে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নড়াইলে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট সময় : ০২:৪৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬