ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াগাতীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০২:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ৪৩ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে মনি মিয়া শেখ (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে হামলার শিকার হওয়ার পর ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মনি মিয়া শেখ কালিয়া উপজেলার নড়াগাতী এলাকার জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং চর-জয়নগর গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জয়নগর ইউনিয়নের পুঠিমারি বাজার থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন মনি মিয়া শেখ। রাত সাড়ে ১১টার দিকে পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে রাতেই অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

ট্যাগস :

নড়াগাতীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০২:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬