ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াগাতীতে বীর মুক্তিযোদ্ধা আবুল কাওছারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৩:৫৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১৫ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাওছার আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ইসলামের উপস্থিতিতে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে একই মাঠে বীর মুক্তিযোদ্ধা আবুল কাওছার আজাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা শত শত মানুষ অংশ নেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আবুল কাওছার আজাদ কলাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নড়াগাতীতে বীর মুক্তিযোদ্ধা আবুল কাওছারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট সময় : ০৩:৫৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬