ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নতুন দায়িত্বে বিসিবিতে ফিরলেন খালেদ মাহমুদ সুজন

ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় : ১০:৫৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ৪৬ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক প্রধান ও জাতীয় দলের সাবেক মেন্টর খালেদ মাহমুদ সুজন আবারও বিসিবিতে ফিরেছেন। তাকে আগামী দুই বছরের জন্য বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক (কনসালটেন্ট) হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

২০২০ সালে বাংলাদেশকে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সুজন এবার দেশের বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়নে কাজ করবেন।

সম্প্রতি বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ও অভিজ্ঞ সংগঠকদের ক্রিকেট উন্নয়নে সম্পৃক্ত করার পরিকল্পনা নেন তামিম ইকবাল। সেই উদ্যোগের অংশ হিসেবেই সুজনকে আবারও বোর্ডে ফেরানো হয়েছে। দুই পক্ষের আলোচনার পর সাবেক এই পেস অলরাউন্ডারকে দুই বছরের জন্য বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়ায় সুজন দেশের একটি সংবাদমাধ্যমকে বলেন, “বয়সভিত্তিক ও ডেভেলপমেন্ট ক্রিকেটারদের নিয়েই আমার কোচিং জীবনের সিংহভাগ সময় কেটেছে। ফলে এই কাজটি আমার জন্য একেবারেই আদর্শ। আগামী দুই বছরে দেশের যুব ক্রিকেটের জন্য ভালো কিছু উপহার দেওয়ার ব্যাপারে আমি দারুণ আশাবাদী।”

নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদে দীর্ঘদিন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সুজন। তিনি গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ছিলেন এবং বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে জাতীয় দলের ‘টিম ডিরেক্টর’ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার তত্ত্বাবধানেই ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ যুব দল।

বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল সুজনের সেই অভিজ্ঞতা ও সাফল্যকে কাজে লাগিয়ে দেশের ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েই তাকে পুনরায় বোর্ডে যুক্ত করেছেন। বর্তমান পরিচালনা পর্ষদের আশা, সুজনের নেতৃত্ব ও অভিজ্ঞতা দেশের বয়সভিত্তিক ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে।

ট্যাগস :

নতুন দায়িত্বে বিসিবিতে ফিরলেন খালেদ মাহমুদ সুজন

আপডেট সময় : ১০:৫৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬