ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নাশকতা প্রতিরোধে মণিরামপুর থানা পুলিশের নিয়মিত চেকপোস্ট

এস এম তাজাম্মুল, মনিরামপুর (যশোর)
  • আপডেট সময় : ০৮:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ৩৬ বার পঠিত

দেশব্যাপী আ’লীগের অপতৎপরতা, বিশৃঙ্খলা, সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা রুখে দিতে উপজেলা শহর মণিরামপুরে নিয়মিত ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে মণিটরিংয়ের পাশাপাশি তল্লাশি করে যাচ্ছে মণিরামপুর থানা পুলিশ।

সোমবার (২৩শে ডিসেম্বর) সন্ধায় এসআই রফিকুল ইসলাম সহ একাধিক পুলিশ কর্মকর্তা ও তাদের সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় মণিরামপুর বাজারের প্রাণকেন্দ্র রাজগঞ্জ মোড়স্থ্য ব্রিজের উপর বিভিন্ন যানবাহন ও ব্যাক্তির দেহ তল্লাশি করতে দেখা যায়।

দায়িত্বশীল পুলিশ সদস্যরা জানান, আ’লীগের অপতৎপরতা প্রতিরোধ ও সমস্ত ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের এ ভ্রাম্যমাণ চেকপোস্ট ছাড়াও মণিরামপুর পৌরশহরে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে কাউকে সন্দেহভাজন মনে হলে যে কোন ব্যাক্তির দেহ ও ব্যাগ তল্লাশী করা হচ্ছে।

এ ব্যাপারে মণিরামপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু সাঈদ জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে মণিরামপুর থানা পুলিশ কঠোর অবস্থানে আছে।

ট্যাগস :

নাশকতা প্রতিরোধে মণিরামপুর থানা পুলিশের নিয়মিত চেকপোস্ট

আপডেট সময় : ০৮:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬