পবিত্র মক্কা-মদিনার বরকতময় ভূমি থেকে নড়াইলবাসীর জন্য দোয়া
- আপডেট সময় : ০৪:০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ বার পঠিত

পবিত্র মক্কা-মদিনার বরকতময় ভূমিতে দাঁড়িয়ে নড়াইলবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
দোয়ার মাধ্যমে তিনি প্রিয় নড়াইলবাসীসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের জন্য মহান আল্লাহর রহমত ও বরকত কামনা করেন।
তিনি বলেন, মহান আল্লাহ যেন প্রিয় নড়াইলকে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নেন এবং জেলার প্রতিটি পরিবারে সুখ, শান্তি ও স্বস্তি দান করেন। একই সঙ্গে সবার জীবনে বরকত, রহমত ও সফলতা নসিব করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের সুসংহত প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের প্রচেষ্টা কবুল এবং সব ধরনের বিপদ-আপদ থেকে হেফাজতের জন্যও দোয়া করেন তিনি।
নড়াইলবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নড়াইল গড়ে তোলার প্রত্যয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শেষে মহান আল্লাহর দরবারে সবার দোয়া কবুলের জন্য প্রার্থনা করে তিনি বলেন, ‘মহান আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন। আমিন।’
























