ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন গণিত শিক্ষক সোহরাব উদ্দিন Logo রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত Logo কেশবপুরে দরিদ্র নারী, অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার Logo দুর্গাপূজার ছুটিতে টানা ৮ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা Logo তালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স Logo বেনাপোল কাস্টমস যুগ্ম কমিশনারের কক্ষে তালা, নেমপ্লেট উধাও Logo চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি

পুশ-ইন ইস্যুতে বেনাপোলে যাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / ১০৩ বার পঠিত

ভারত থেকে সীমান্ত দিয়ে জোরপূর্বক অনুপ্রবেশ (পুশ-ইন) করানোর অভিযোগের প্রেক্ষাপটে স্থানীয় পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে আগামীকাল বুধবার (৩ জুন) যশোরের বেনাপোল সীমান্তে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

জানা গেছে, সীমান্ত নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তবর্তী এলাকার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করাই তাঁর এ সফরের মূল উদ্দেশ্য। সফরকালে তিনি স্থানীয় গ্রামবাসী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সীমান্ত পরিস্থিতি এবং পুশ-ইন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও অভিজ্ঞতা জানারও কথা রয়েছে।

এক বার্তায় নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা বজায় রেখে যেকোনো সীমান্ত-সংক্রান্ত সমস্যার সমাধান হওয়া উচিত। এ বিষয়েই তাঁদের অবস্থান ও প্রত্যাশা স্পষ্ট।

ঘোষিত সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে তিনি বেনাপোল সীমান্ত এলাকায় পৌঁছাবেন। এরপর সকাল ১১টা ৪৫ মিনিটে সাদিপুর সীমান্ত পরিদর্শন করবেন। সফর শেষে দুপুর ১টায় বেনাপোলের একটি পর্যটন হোটেলের লবিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করবেন তিনি। সেখানে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের অভিজ্ঞতা এবং এ বিষয়ে এনসিপির অবস্থান তুলে ধরবেন বলে জানা গেছে।

ট্যাগস :

পুশ-ইন ইস্যুতে বেনাপোলে যাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারী

আপডেট সময় : ০৯:১৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬