ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

  • দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৮:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ২৩ ভার পঠিত

নবম পে-স্কেল বাস্তবায়নের রূপরেখা ও কৌশল চূড়ান্ত করতে সরকারি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে আরও বৈঠক আয়োজন করা হবে বলে জানা গেছে। এর অংশ হিসেবে পরবর্তী বৈঠক আগামী ২৪ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত সচিব কমিটির বৈঠকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ, সচিব কমিটির পর্যবেক্ষণ, জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রস্তাব এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামোসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

জানা গেছে, পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। পরিকল্পনা অনুযায়ী জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। তবে বর্ধিত বেতনের পুরো অর্থ হাতে পেতে অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে।

পে-কমিশনের প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ৫০ শতাংশ বৃদ্ধি পেলে তা ১ লাখ ১৭ হাজার টাকায় পৌঁছাবে। দ্বিতীয় গ্রেড ৬৬ হাজার থেকে বেড়ে ১ লাখ ১৪ হাজার ৭৩৫ টাকা এবং তৃতীয় গ্রেড সর্বোচ্চ ১ লাখ ১১ হাজার ৬০০ টাকায় উন্নীত হতে পারে।

এছাড়া চতুর্থ থেকে দশম গ্রেড পর্যন্ত সব স্তরে ৫০ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। এতে দশম গ্রেডের বেতন ১৬ হাজার থেকে বেড়ে ২৪ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপে ৫৭ হাজার ৯৬০ টাকা পর্যন্ত হতে পারে।

অন্যদিকে ১১তম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ৫০ শতাংশের পাশাপাশি শতভাগ বেতন বৃদ্ধির প্রস্তাবও আলোচনায় রয়েছে। শতভাগ বৃদ্ধি কার্যকর হলে ১১তম গ্রেড ১২ হাজার ৫০০ টাকা থেকে ২৫ হাজার এবং ২০তম গ্রেড ৮ হাজার ২৫০ টাকা থেকে ১৬ হাজার ৫০০ টাকায় উন্নীত হতে পারে।

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নবম পে-স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে বিশেষ সুবিধা সমন্বয়ের কারণে ঘোষিত বেতন বৃদ্ধির পুরো সুবিধা সরাসরি হাতে নাও আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

আপডেট সময় : ০৮:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬