ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল বেলজিয়াম

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় : ১২:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ২৮ ভার পঠিত

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের প্রস্তুতিতে দারুণ আত্মবিশ্বাস পেল বেলজিয়াম। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার মাঠে ২-০ গোলের জয় তুলে নিয়েছে তারা। ইউরি টিলেমান্সের গোলে এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু।

মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে ছিল বেলজিয়ামের স্পষ্ট আধিপত্য। ম্যাচজুড়ে তারা গোলমুখে আটটি শট নেয়, যার চারটি ছিল লক্ষ্যে। বিপরীতে ক্রোয়েশিয়ার পাঁচটি শটের মাত্র একটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম গোল পায় সফরকারীরা। ইউরি টিলেমান্সের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। প্রথমার্ধের শেষদিকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে লুকা মদ্রিচের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বেলজিয়াম। দুই দলই একবার করে হেড থেকে ক্রসবারে বল লাগালেও গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত ১-০ ব্যবধানই বজায় ছিল। ৭৩তম মিনিটে মাঠে নামেন রোমেলু লুকাকু। চোটের কারণে সদ্য সমাপ্ত মৌসুমে খুব বেশি সময় খেলতে না পারলেও তাকে বিশ্বকাপ দলে রেখেছিলেন বেলজিয়াম কোচ। সেই আস্থার প্রতিদান দেন অভিজ্ঞ এই স্ট্রাইকার। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

জাতীয় দলের হয়ে এটি ছিল লুকাকুর ১২৫তম ম্যাচ। এই গোলের মাধ্যমে তার আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯০-এ। বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করলেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। তার আগে তিউনিসিয়ার বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বেলজিয়াম। অন্যদিকে শেষ প্রস্তুতি ম্যাচে স্লোভেনিয়ার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল বেলজিয়াম

আপডেট সময় : ১২:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬