ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাচীন সীমানা পিলার বিক্রির অভিযোগে আটক ৪

সাতক্ষীরার তালা উপজেলায় অভিযান চালিয়ে ১৮১৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে স্থাপিত বলে ধারণা করা একটি ঐতিহাসিক সীমানা পিলার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিলারটি বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন,  কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে ভোলানাথ সানা (৬০), খুলনার পাইকগাছা উপজেলার লস্কার গ্রামের সুনীল সরদারের ছেলে তুষার কান্তি সরদার (৩৫), একই গ্রামের বিমল কৃষ্ণ সরদারের ছেলে সুশান্ত সরদার (৪২) এবং বটিয়াঘাটা উপজেলার সুন্দর মহল গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে যাদব সরকার (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে কলাগাছি গ্রামের একটি বাড়িতে সংরক্ষিত একটি পুরোনো সীমানা পিলার বিক্রির চেষ্টা চলছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ভোলানাথ সানার বসতবাড়ির পাশের একটি মাটির ঘর থেকে পিলারটি উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া পিলারটি ১৮১৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে স্থাপন করা হয়েছিল। এর ঐতিহাসিক গুরুত্ব ও প্রকৃত পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় তদন্ত চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, “ঐতিহাসিক সীমানা পিলারসহ চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উদ্ধার হওয়া পিলারটির ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক মূল্য নিয়ে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রাচীন সীমানা পিলার বিক্রির অভিযোগে আটক ৪

আপডেট সময় : ০৮:১৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬