ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফজলে রাব্বি মোপাশার মৃত্যুতে যশোরে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ২৬ বার পঠিত

যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট রোটারিয়ান, ব্যবসায়ী ও সমাজসেবক ফজলে রাব্বি মোপাশা আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে যশোরের সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে যশোরে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন ফজলে রাব্বি মোপাশা। তাৎক্ষণিকভাবে তাকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও বুধবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন, অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার মরদেহ যশোর শহরের বস্তাপট্টি মোড়স্থ নিজ বাসভবনে আনা হচ্ছে। মরদেহ যশোরে পৌঁছানোর পর জানাজার সময় ও দাফনের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ফজলে রাব্বি মোপাশা দীর্ঘদিন ধরে যশোরের ব্যবসায়ী সমাজের একজন সুপরিচিত মুখ ছিলেন। তিনি যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। এছাড়া তিনি বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।

রোটারি আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তিনি সমাজসেবামূলক নানা উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্ব, মানবিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড যশোরবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তার সহকর্মীরা।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

ফজলে রাব্বি মোপাশার মৃত্যুতে যশোরে শোকের মাতম

আপডেট সময় : ০৮:২৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬