ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে মাহবুর রহমান মালেক Logo ঝিকরগাছায় দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo নদীভাঙনে বিলীন দোকানপাট ও গুদামঘর, ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা Logo ডুমুরিয়ায় বরফ কল দেখিয়ে সারের ডিলার নিয়োগ! Logo সংস্কারের অভাবে বেহাল সৌম্য-মোস্তাফিজের স্মৃতিবিজড়িত মাঠ Logo মনিরামপুরে পূর্বশত্রুতার জেরে কামরুজ্জামানকে কুপিয়ে জখম Logo ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন গণিত শিক্ষক সোহরাব উদ্দিন Logo রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত Logo কেশবপুরে দরিদ্র নারী, অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার

‘ফ্যামিলি কার্ডের’ আওতায় ভাতা পাবেন ৪১ লাখ নারী

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৯:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ৯৯ বার পঠিত

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় ৪১ লাখ নারীকে মাসিক ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

প্রস্তাব অনুযায়ী, পরিবারের প্রধান নারী প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা ভাতা পাবেন। অর্থমন্ত্রী বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এটি সরকারের অন্যতম ‘সিগনেচার প্রোগ্রাম’ হিসেবে বিবেচিত।

তিনি আরও জানান, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই এই কর্মসূচি উদ্বোধন করা হয়েছে এবং ধাপে ধাপে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাজেট বক্তব্যে আরও বলা হয়, আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে এই ভাতার আওতায় আনা হবে। পাশাপাশি সামাজিক সুরক্ষা খাতে অন্যান্য সুবিধাও বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য ট্রেন ভ্রমণ সম্পূর্ণ বিনামূল্যে এবং মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের প্রস্তাব উল্লেখযোগ্য। এছাড়া মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার উপকারভোগীকে মাসে ৮৫০ টাকা করে ভাতা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের প্রথম বাজেট। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণে দেশি ও বিদেশি উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের।

ট্যাগস :

‘ফ্যামিলি কার্ডের’ আওতায় ভাতা পাবেন ৪১ লাখ নারী

আপডেট সময় : ০৯:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬