ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘারপাড়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ১১ বার পঠিত

যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মসিয়ুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাজমুল লস্কার এবং ৪ নম্বর নারিকেলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল ইসলাম। এ সময় নারিকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, নারিকেলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কমিটি, নারিকেলবাড়ীয়া ইউনিয়নের সভাপতি আক্তার হোসেন।

নারিকেলবাড়ীয়া ফুটবল একাডেমি, বাঘারপাড়া, যশোরের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে যশোরের ঝাউদিয়ার মুন্সি মেহেরুল্লাহ ক্লাব এবং মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলা দেখতে মাঠে বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকদের উপস্থিতিতে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এমন আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ক্রীড়া সংস্কৃতি বিকাশেও সহায়ক হবে।

ট্যাগস :

বাঘারপাড়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ০৭:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬