ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘারপাড়ায় যুবককে কুপিয়ে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ২৬ বার পঠিত

যশোরের বাঘারপাড়া উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কাজল (২২) নামে এক যুবকের কাছ থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত কাজল যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত কাজল উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সুজন মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় কাজল খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় একা অবস্থান করছিলেন। এ সময় তরিকুল (৩৫) নামে এক ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারী ধারালো চাকু দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে কাজলের কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত কাজলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে মামলা হয়েছে কি না বা অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগস :

বাঘারপাড়ায় যুবককে কুপিয়ে টাকা ছিনতাই

আপডেট সময় : ০৯:১৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬