ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন গণিত শিক্ষক সোহরাব উদ্দিন Logo রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত Logo কেশবপুরে দরিদ্র নারী, অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার Logo দুর্গাপূজার ছুটিতে টানা ৮ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা Logo তালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স Logo বেনাপোল কাস্টমস যুগ্ম কমিশনারের কক্ষে তালা, নেমপ্লেট উধাও Logo চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি

বাড়ল বিদ্যুতের দাম

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৫:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ১০০ বার পঠিত

ভোক্তা, পাইকারি ও সঞ্চালন—সব পর্যায়েই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (৩ জুন) দুপুর ৩টায় রাজধানীতে বিইআরসির শুনানি কক্ষে নতুন বিদ্যুৎ মূল্যকাঠামো ঘোষণা করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে পাইকারি পর্যায়ে দাম বেড়েছে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং সঞ্চালন চার্জ বৃদ্ধি পেয়েছে ২৩ দশমিক ৯৬ শতাংশ।

বিইআরসি জানায়, গ্রাহক পর্যায়ে লাইফলাইন গ্রাহকদের জন্য সর্বনিম্ন ১৫ শতাংশ এবং অন্যান্য শ্রেণির গ্রাহকদের ক্ষেত্রে সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য বর্তমান ৭ টাকা ৪ পয়সা থেকে বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সঞ্চালন ব্যয় প্রতি ইউনিটে গড়ে ৩১ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ৩৯ পয়সা করা হয়েছে।

এর আগে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) সঞ্চালন চার্জ ৩০-৩১ পয়সা থেকে বাড়িয়ে ৪৮-৪৯ পয়সা করার আবেদন করেছিল। এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির প্রস্তাব দেয়।

মূল্য বৃদ্ধির আবেদনে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনে সম্ভাব্য ব্যয় দাঁড়াবে প্রায় ১ লাখ ৪৩ হাজার ১০৮ কোটি টাকা। সে হিসাবে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ হবে প্রায় ১২ টাকা ৯১ পয়সা। উৎপাদন ব্যয় বৃদ্ধি, সঞ্চালন খরচ এবং বিদ্যুৎ খাতের আর্থিক চাপ বিবেচনায় নিয়ে কমিশন এ নতুন মূল্যহার নির্ধারণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :

বাড়ল বিদ্যুতের দাম

আপডেট সময় : ০৫:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬