ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সাতক্ষীরা সীমান্তে উত্তেজনা

বিএসএফের গুলিতে আহত ২

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার (৩ জুন) গভীর রাতে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে মহিউদ্দিন (৪২) এবং একই উপজেলার মৃত খাজের আলী সরদারের ছেলে শাহীন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় এক বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যান ওই দুই ব্যক্তি। পরে তারা কলকাতার হাওড়া হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রির কাজ করছিলেন। বুধবার রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে তারা বসন্তপুর সীমান্তসংলগ্ন বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।

এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে দুজনই গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তারা নদীর তীরে পড়ে থাকলে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত সোয়া ৩টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে আহত দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং দেশে ফেরার সময় বিএসএফের গুলিতে আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুজনের অবস্থাই গুরুতর বলে তিনি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সীমান্তে উত্তেজনা

বিএসএফের গুলিতে আহত ২

আপডেট সময় : ০১:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬