ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া কমিটি নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

  • দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০২:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ২৯ ভার পঠিত

দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিডিয়া সেল। সোমবার (৮ জুন) সকালে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে অবৈধভাবে কমিটি ঘোষণা ও প্রচারের বিষয়টি তাদের নজরে এসেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি মিডিয়া সেলের নাম ব্যবহার করে একাধিক ভুয়া পেজ, গ্রুপ ও অনলাইন কমিউনিটি সক্রিয় রয়েছে বলেও উল্লেখ করা হয়।

বিএনপি মিডিয়া সেল স্পষ্টভাবে জানায়, কেন্দ্রীয় কমিটির বাইরে জেলা বা মহানগর পর্যায়ে তাদের কোনো অনুমোদিত কমিটি নেই। যারা নিজেদেরকে মিডিয়া সেলের অনুমোদিত সদস্য বা প্রতিনিধি হিসেবে পরিচয় দিচ্ছেন, তাদের সঙ্গে কেন্দ্রীয় মিডিয়া সেলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অননুমোদিতভাবে কমিটি ঘোষণা, ভুয়া পরিচয় ব্যবহার কিংবা বিভ্রান্তিকর প্রচারণায় জড়িতদের বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

এছাড়া দলীয় নেতাকর্মী, সমর্থক এবং গণমাধ্যমকর্মীদের ভুয়া তথ্য, বিভ্রান্তিকর তালিকা এবং অননুমোদিত সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক পেজ ও গ্রুপ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিএনপি মিডিয়া সেল বলেছে, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করাই রাজনৈতিক শৃঙ্খলা, তথ্যের সঠিকতা এবং সাংগঠনিক নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম উপায়।

জনপ্রিয় সংবাদ

ভুয়া কমিটি নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

আপডেট সময় : ০২:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬