ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঝিকরগাছায় দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo নদীভাঙনে বিলীন দোকানপাট ও গুদামঘর, ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা Logo ডুমুরিয়ায় বরফ কল দেখিয়ে সারের ডিলার নিয়োগ! Logo সংস্কারের অভাবে বেহাল সৌম্য-মোস্তাফিজের স্মৃতিবিজড়িত মাঠ Logo মনিরামপুরে পূর্বশত্রুতার জেরে কামরুজ্জামানকে কুপিয়ে জখম Logo ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন গণিত শিক্ষক সোহরাব উদ্দিন Logo রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত Logo কেশবপুরে দরিদ্র নারী, অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার

বিতর্কিত ঘটনায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা শোকজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ৫১ বার পঠিত

যশোরে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলো। বুধবার (১০ জুন) যশোর জেলা ছাত্রদল ও জেলা স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে এ নোটিশ জারি করে। শোকজপ্রাপ্তরা হলেন যশোর নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হামিদুর রহমান রাজীব।

জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৯ জুন সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত দায়িত্ব পালনের সময় সুমন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ওঠে। একই সঙ্গে তার বিরুদ্ধে সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও উত্থাপিত হয়েছে। এসব ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে জেলা ছাত্রদল।

নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরানের কাছে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বে থাকা শামীম আখতার স্বাক্ষরিত পৃথক নোটিশে বলা হয়েছে, একই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অসদাচরণের অভিযোগে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্যসচিব রাজিদুর রহমান সাগরের কাছে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে হামিদুর রহমান রাজীবকে।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর যশোর সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুন্নবী একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সুমন আহমেদ ও হামিদুর রহমান রাজীবকে তল্লাশির জন্য ডাকলে তারা নিজেদের রাজনৈতিক পরিচয় দেন। পরে তল্লাশি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

একপর্যায়ে আরও ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই দুই নেতার পক্ষে কথা বলেন। পরে তারা সুমন ও রাজীবকে সঙ্গে নিয়ে চলে যান। বিষয়টি সংগঠনের শীর্ষ নেতাদের নজরে এলে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

ট্যাগস :

বিতর্কিত ঘটনায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা শোকজ

আপডেট সময় : ০৭:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬