ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

বিশ্ব জলাতঙ্ক দিবসে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরা সংবাদদাতা
  • আপডেট সময় : ০৩:৪৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৫ বার পঠিত

‘একসাথে আরও শক্তিশালী জলাতঙ্ক প্রতিরোধ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড় ও টার্মিনাল এলাকা হয়ে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় জলাতঙ্ক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কুকুরের কামড়ের পর দ্রুত চিকিৎসা গ্রহণ এবং জলাতঙ্ক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে সিভিল সার্জন কার্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, সদর হাসপাতালের আরএমও ডা. আব্দুর রহমান, এমওসিএস ডা. এসমত জাহান সুমনা, সদর হাসপাতালের জুনিয়র সার্জন ডা. রাশেদুজ্জামানসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা।

এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে মোসাম্মৎ সাহিনুর রহমান, পাবলিক হেলথ নার্স শিরিনা খাতুন, নার্স সুপারভাইজার ফিরোজা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। কুকুর বা অন্য কোনো প্রাণীর কামড়ের ক্ষেত্রে অবহেলা না করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও টিকা গ্রহণের জন্য তারা জনসাধারণের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, জলাতঙ্ক প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগ যথেষ্ট নয়; জনগণ, শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাণীর টিকাদান কার্যক্রম জোরদারের মাধ্যমে জলাতঙ্কমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ট্যাগস :

বিশ্ব জলাতঙ্ক দিবসে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০৩:৪৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬